যশোরে স্কুলছাত্রী অপহরণ, মামলা নেয়নি পুলিশ

আপডেট : ২৩ জুন ২০১৯, ২২:৪২

যশোর অফিস

একসপ্তাহ অতিবাহিত হলেও উদ্ধার হয়নি যশোর উপশহর উচ্চবালিকা বিদ্যালয়ের অপহূত এক স্কুলছাত্রী। অপহরণের বিষয়ে কোতোয়ালি থানায় মামলা দিতে গেলেও নেওয়া হয়নি মামলা। পুলিশ ওই স্কুলছাত্রীর মাকে দিয়ে দুবার অভিযোগ লিখিয়েছে। কিন্তু মামলা নেয়নি।