চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম কলেজ মাঠে জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর জানাজা নামাজ ঘিরে ছাত্রলীগ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে চকবাজার থানায় মামলা করেছে ছাত্রলীগ।
গত শনিবার রাতে ছাত্রলীগ কর্মী মো. রাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলায় জামায়াত-শিবিরের আরো ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
