কাঁচপুরে পাটকলের দেওয়ালসহ ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:১০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে ওঠা বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। রবিবার সকাল দশটা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একটি তিন তলা ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর  নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তা                                —ইত্তেফাক