‘মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে’—স্লোগানকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় এবং টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে রবিবার সকালে টঙ্গী ব্যাংক মাঠবস্তি এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি জামালের বউ আফরিনা, মোমেলা, ইয়াসমিন, সালমার বাড়ির ভাড়াটিয়া মিদুলের ঘরসহ মাদকের ২৫টি ঘর ভেঙে দেয়।
পুলিশ শীর্ষ মাদক কারবারি জমিলাকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে। টঙ্গী এলাকার ‘মাদক পল্লি’ নামে পরিচিত ব্যাংক মাঠ বস্তিতে প্রতিনিয়ত প্রকাশ্যেই মাদক ক্রয় বিক্রয় হতো। গত ৪ দিন ধরে মাদক কারবারিদের বসতঘর উচ্ছেদে অভিযান চালাচ্ছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, আমার থানা এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
