আলীরাজের জাদুতে মুগ্ধ দর্শক

আপডেট : ০৬ জুন ২০২৩, ২১:৫৩

জাদুশিল্পী আলীরাজ প্রায় ৩০ বছর ধরে দেশ-বিদেশে জাদুশিল্পের মুন্সিয়ানা দেখিয়ে চলছেন। প্রশংসার পাশাপাশি অর্জন করেছেন জাদু জগতের অস্কার খ্যাত ‘দ্য মার্লিন অ্যাওয়ার্ড’সহ বেশকিছু পুরস্কার ও সম্মাননা। 

সেই ধারাবাহিকতায় সম্প্রতি গুলশানে ইবিএল প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলীরাজের চোখ ধাঁধানো ম্যাজিক অ্যান্ড ইলুশন প্রদর্শনী। অনুষ্ঠানে আলীরাজ বেশ কয়েকটি অভিনব নতুন জাদু উপহার দেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। 

বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নে একটি স্বতন্ত্র চীনা বিজনেস ডেস্ক চালু করেছে ইস্টার্ন ব্যাংক। এ ডেস্ক থেকে বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত ওয়ান স্টপ সলিউশন প্রদান করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

এরপরই জাদু নিয়ে মঞ্চে হাজির হন আলীরাজ। তিনি বলেন, ‘একজন জাদুশিল্পী হিসেবে দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা আমারা সবসময় থাকে। বলতে পারেন তাদের জন্যই জাদু দেখাই। দর্শকরা আনন্দিত হলেই আমার প্রাপ্তিযোগ হয়। সারাজীবন এভাবেই সকলকে নতুন নতুন জাদু দেখাতে চাই।’

ইত্তেফাক/এএইচপি