পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতি বছরই সৌদি আরবে ভ্রমণ করেন ধর্মপ্রাণ মুসলমান। এ বছরও বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের অনেকে ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন, আবার সামনের দিনগুলোতেও অনেকেই যাত্রা করবেন। তবে সেই গন্তব্যে পৌঁছানোর আগে দেশের ভেতরে বিমানবন্দরে পৌঁছানোটাই অনেকের জন্য ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত গাড়ি না থাকলে মালপত্র নিয়ে বিমানবন্দরে যাওয়া আসলেই সহজ নয়। এরকম সময়ে প্রয়োজন একটি সুবিধাজনক ও নিরাপদ যাতায়াতের মাধ্যম।
এক্ষেত্রে উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো হতে পারে সহজ সমাধান। দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে এসব সার্ভিস বেশ কার্যকর। শুধু অ্যাপে একটি বাটন ট্যাপ করার মাধ্যমে, যেকোনো জায়গা থেকে, দিন-রাতের যেকোনো সময় এই সার্ভিস বুক করা যায়।
আপনাকে স্বস্তির সাথে বিমানবন্দরে পৌঁছাতে সাহায্য করার জন্য আছে এক্স বা প্রিমিয়ারের মতো সার্ভিস। পরিবারের সবাই মিলে হজযাত্রীকে বিদায় দিতে বিমানবন্দরে যেতে চাইলে বেছে নিন এক্সএল-এর মতো মাইক্রোবাস সার্ভিস। আবার শহরের বাইরে থেকে এসে সরাসরি বিমানবন্দরে পৌঁছাতে হলে ইন্টারসিটি সার্ভিস আপনার জন্য যথার্থ। তাছাড়া সৌদি আরবেও যেহেতু উবারের সার্ভিস চালু আছে, হজ পালনের ফাঁকে কেনাকাটা বা ঘোরাঘুরির ইচ্ছা থাকলে একই অ্যাপের মাধ্যমেই আপনি সার্ভিসটি ব্যবহার করতে পারেন।
নিরাপত্তাকে রাইডশেয়ারিং সার্ভিসগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই এসব সার্ভিস ব্যবহার করলে নিজের নিরাপত্তা নিয়েও আপনি থাকতে পারেন নিশ্চিন্ত। এ ধরনের ট্রিপগুলো সার্বক্ষণিক জিপিএসের আওতায় থাকে, তাই খুব সহজেই ট্র্যাক করা যায়। যাত্রীরা প্রিয়জনদের সাথে সরাসরি নিজের অবস্থানও (লাইভ লোকেশন) শেয়ার করতে পারবেন। রাইড বুকিং দেওয়ার আগে যাত্রীরা চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানতে পারেন, কোনো অপ্রীতিকর ঘটনার ব্যাপারে অভিযোগ করার ক্ষেত্রে যা খুবই দরকারি। আরো আছে ‘সেইফটি টুলকিট’ ও হটলাইনের মতো ফিচার। পাশাপাশি, ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে যাত্রীরা কোনো দুর্ঘটনার মুখোমুখি হলে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র হজ পালন একটি বিশেষ ঘটনা। রাইডশেয়ারিং অ্যাপের সাথে এই বিশেষ উপলক্ষে যাত্রার শুরুটা হোক নিশ্চিন্ত ও আরামদায়ক।
