টেকনাফে সড়ক দুঘর্টনায় আহত রোহিঙ্গার মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:২৭

কক্সবাজারের টেকনাফ সড়কে ডাম্পার-সিএনজির মুখোমুখী সংঘর্ষে আরাত্মক আহত পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত এক রোহিঙ্গা নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

সোমবার সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যং পুঁটিবনিয়া ক্যাম্পের সি-ব্লকের আকবর আলীর পুত্র জাফর আলমকে (৩৫)  স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। নিহত ব্যক্তির সাত ছেলে-মেয়ে রয়েছে বলে প্রতিবেশীরা জানায়।

আরও পড়ুন: মিরাজকে নিয়ে চিন্তার কিছু নেই : রোডস

রবিবার সন্ধ্যায় উপজেলার নয়াবাজার টেকে ডাম্পার ও যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে যাত্রী জাফরসহ ৫জন আহত হন। এই দুঘর্টনার খবর পেয়ে স্থানীয় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে এবং দুঘর্টনা কবলিত গাড়ি জব্দ করে। গতরাতেই সে গয়ালমারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি মোরশেদুল আলম চৌধুরী জানান, দুঘর্টনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। দুঘর্টনা কবলিত যানবাহন ২টি উদ্ধার করে পুলিশী হেফাজতে নেয়।

ইত্তেফাক/এমআরএম