দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় শিবগঞ্জ উপজেলার ২০টি অসচ্ছল গরিব ও দুস্থ পরিবারের মাঝে (ব্ল্যাক বেঙ্গল) ছাগল বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা (বগুড়া)কল্যাণ সমিতি ঢাকা ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এর উদ্যোগে ছাগল বিতরণ করা হয়।
ঢাকায় বসবাসরত শিবগঞ্জ উপজেলা সবাইকে নিয়ে ২০১৮ সালে গঠিত হয় শিবগঞ্জ উপজেলা কল্যাণ (বগুড়া) সমিতি। শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, কৃষিবিদ, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সমাজের সকল পেশার মানুষ ফাউন্ডেশনের সদস্য।
এই সমিতি শিবগঞ্জের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, তার মধ্যে শীতবস্ত্র বিতরণ,ঈদ উপহার সামগ্রী বিতরণ, শিক্ষা-বৃত্তি,মিলন-মেলাসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম।
অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এজেড এম মাইদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আব্দুল আলিম, ডাঃ এম এ এইচ শামিম, আব্দুল খালেক (উপ-সহকারী প্রাণী কর্মকর্তা, শিবগঞ্জ) প্রফেসর আব্দুল বারী, আশরাফুল হক ডনি, আয়েনুল ইসলাম রুবেল, আজিজুল হক রনি, হারুনর রশিদ, আবু তাহের, আলআমিন, আশিক ইসলাম, আব্দুল আজিজ প্রমূখ।
