রাজধানীর হাজারীবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা
সোমবার (১২ জুন) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকালে।
হাজারীবাগ বালুর মাঠ এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলাসহ জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/২) এর হাজারীবাগ এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের অংশ ভেঙে ফেলাসহ দুইটি ভবনের মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী অথরাইজড অফিসার সাঈদা ইসলাম, সহকারী অথরাইজড অফিসার এ,কে এম জাকির হোসাইন, প্রধান ইমারত পরিদর্শক মোঃ ফাত্তাহ উদ্দীন, ইমারত পরিদর্শক মোঃ আবুল ফারহা সিদ্দীক, মোঃ আলমগীর হোসেনসহ রাজউকের কর্মকর্তারা।
