বিচ্ছেদের পর প্রথমবারের মতো পর্দায় ফিরছেন অ্যাম্বার হার্ড

আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫:০৫

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড অভিনেতা জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো বড় পর্দায় ফিরে এসেছেন। আর এবারই প্রথম নিজের অভিনীত সিনেমা ‘ইন দ্য ফায়ার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য ইতালিতে পাড়ি জমাবেন অ্যাম্বার হার্ড। 

দি নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, ইতালির সিসিলিতে ৬৯তম তাওরমিনা ফিল্ম ফেস্টিভ্যাল এর জমকালো আসর বসতে চলেছে । যা চলবে ২৩ জুন থেকে ১ জুলাই পর্যন্ত। আর সেখানেই দীর্ঘদিন মিডিয়ার আড়ালে থাকার পর গ্ল্যামার জগতে আবারও ফিরতে চলেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড ।

জানা যায়, ‘ইন দ্য ফায়ার’ সিনেমার পরিচালক কনর অ্যালিন এবং সহ-অভিনেতা এডুয়ার্ডো নরিগোরও অ্যাম্বার হার্ডের সঙ্গে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে । 
 
থ্রিলার ধর্মী সিনেমা ‘ইন দ্য ফায়ার’ সিনেমায় অ্যাম্বার একজন বিধবা আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন ।

 

ইত্তেফাক/পিএস