হাতিরঝিলে রেস্টুরেন্টে আগুন

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮:২৯

রাজধানীর হাতিরঝিলে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে । বুধবার (১৪ জুন) বিকেল পৌনে ৫টায় ঝিল কুটুম ক্যাফেতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, হাতিরঝিলে ঝিল কুটুম ক্যাফেতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটি কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...



 

ইত্তেফাক/এনএ/এমএএম