স্নোটেক্স গ্রুপ এবং আমার ফার্মা লিমিটেডর সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুন ২০২৩, ১৯:২৪

স্নোটেক্স গ্রুপ এবং আমার ফার্মা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) স্নোটেক্স গ্রুপের কর্পোরেট অফিসে স্নোটেক্স গ্রুপ এবং আমার ফার্মা লিমিটেড এর মধ্যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

স্নোটেক্স গ্রুপের পরিচালক জনাব সোহেল আহমেদ এবং আমার ফার্মা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদমান ইশরাক মহিউদ্দিন উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, স্নোটেক্স গ্রুপ এবং সারা লাইফস্টাইল লিমিটেডের সমস্ত কর্মচারীরা আমার ফার্মা লিমিটেড থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব ফয়জুর রহমান, উপ-পরিচালক (হিসাব ও অর্থ); মোঃ তাসিবুল আলম তাসিব (মানবসম্পদ বিভাগ প্রধান-স্নোটেক্স গ্রুপ); মোঃ মোহাম্মদ মতিউর রহমান, সহকারী পরিচালক (অপারেশনস-সারা লাইফস্টাইল লি.); এ.কে.এম. মাহমুদুল হাসান শুভ, সিনিয়র ডি.জি.এম. (গ্রুপ অপারেশন); মোঃ রিয়াজ উদ্দিন, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ-সারা লাইফস্টাইল লি.); রকিবুল ইসলাম শান্ত (কর্পোরেট এইচআর-স্নোটেক্স); মোঃ নাঈম শেখ (কর্পোরেট এইচআর-স্নোটেক্স)। 

অপরদিকে, আমার ফার্মা লিমিটেড (এপিএল) থেকে মাহবুবুল সালেহীন-চেয়ারম্যান, সাদমান ইশরাক মহিউদ্দিন-সিইও, মোঃ শামিউল হক খান-সিওও, মোঃ সালমান ফয়সাল-অপারেশন ম্যানেজার ও উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি