আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (নড়াইল-কালিয়া) আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্সব কমিউনিটি সেন্টারে নড়াইল সদর, কালিয়া ও নড়াগাতি থানা বিএনপি, কালিয়া পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নড়াইল সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স.ম ওয়াাহিদুজামান মিলু, নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
