মিছিল থেকে মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:২২

নাশকতার মামলায় মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। গাংনী পৌর এলাকার আখ সেন্টার পাড়া এলাকা থেকে শুক্রবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে ছাত্রদলের মিছিল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বামন্দীতে নাশকতার মামলায় নাজমুল হুসাইনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নাজমুল হুসাইনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

আসাদুজ্জামান বাবলু বলেন, পুলিশের এই ন্যাক্কারজনক আচরনের তীব্র নিন্দা জানাচ্ছি। একটি শান্তিপ্রিয় মিছিল থেকে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনকে আটক করেছে পুলিশ। তাকে মিথ্যা নাশকতার মামলার আসামি হিসেবে চালান দিচ্ছেন। তিনি তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

 

ইত্তেফাক/আরএজে