কলাপাড়ায় ইলিশ ধরার জাল পেলেন ৭৮ জেলে

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৪:১৭

পটুয়াখালীর কলাপাড়ার ৭৮ জন সামুদ্রিক দরিদ্র জেলেকে তিনটি গ্রুপে ২৬টি ইলিশ শিকারের জাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কলাপাড়া মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার পাঁচ গ্রামের ৭৮ জেলেকে আনুষ্ঠানিকভাবে ১৮ হাজার মিটার জাল দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মহিববুর রহমান জেলে পরিবারের মেধাবী তিন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির প্রথম ধাপের ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকার চেক তুলে দেন।

ইত্তেফাক/এসকে