সিলেটে বন্যার পদধ্বনি

আপডেট : ১৮ জুন ২০২৩, ০১:৩০

কয়েক দিনের অবিরাম বর্ষণে সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। গত বছর ১৭ জুন  সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দেয়। তাই সিলেটবাসীর মধ্যে বন্যার আতঙ্ক বিরাজ করছে। সিলেটের গোয়াইঘাট, সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় পানির প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়ক ভাঙনের কবলে পড়েছে। আবার গ্রামীণ সড়ক ডুবে যাচ্ছে। এদিকে শনিবার সকালে সিলেটের নদনদীগুলোর পানি বিপদসীমা ছুঁইছুঁই করে। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার ৬৯ সে.মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

সিলেটের আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১১৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়।  আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার  আশঙ্কা রয়েছে। বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের সব কয়টি নদনদী ভরে উঠেছে। পাহাড়ি নদীগুলো ভয়ংকর রূপ নিয়েছে। আগামী ১৫ দিন সিলেটে অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছর এই সময়ে ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জে মহাবিপর্যয় নেমে আসে। সেই ভয়াল দৃশ্যের স্মৃতি আজো মানুষ ভুলেননি। এ পরিস্থিতিতে সিলেট জেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত  করা হচ্ছে আশ্রয়কেন্দ্র। নগদ টাকাসহ ত্রাণসামগ্রী।

জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, পূর্বাভাস রয়েছে, আগামী ১৫ দিন সিলেট জুড়ে অতিবৃষ্টি হবে। এই কয়দিনে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট জেলায়। ফলে সিলেটে বন্যা হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। জেলার সব কয়টি  উপজেলার সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অবস্থা বিবেচনায় দ্রুত সরিয়ে নিতে প্রস্তুত থাকার জন্য সব উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, ৩-৪ লাখ টাকা করে স্টিলের দুটি বড় নৌকা ক্রয়ের প্রস্তুতি চলছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সুনামগঞ্জে এক জেলে ও দুই বারকী শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে মাছ ধরতে গিয়ে এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালি উত্তোলন করতে গিয়ে দুই বারকী শ্রমিকের মৃত্যু ঘটে। শনিবার ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন দৌলতপুর গ্রামের আব্দুল মালে

ইত্তেফাক/এমএএম