বায়ুমণ্ডল থেকে কার্বন সরাতে সহায়তা দেবে মাইক্রোসফট

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:০৪

জলবায়ু পরিবর্তন কমাতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেওয়ার কাজ করবে ব্রিটিশ কলোম্বিয়ার স্কোয়ামিশের এক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে সহায়তা দিচ্ছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কার্বন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানটি বিশাল আকৃতির পাখা এবং জটিল রাসায়নিক প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে নেয়। এ প্রক্রিয়ার নাম বলা হয় ‘ডিরেক্ট এয়ার ক্যাপচার’ । ডিরেক্ট এয়ার ক্যাপচার নতুন কোনো প্রযুক্তি নয়। তবে কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের দাবি, তাদের প্রযুক্তি এখন ব্যবহারের জন্য আর্থিকভাবে যথেষ্টই লাগসই। এ প্রকল্পে বিল গেটসের সঙ্গে কার্বন ইঞ্জিনিয়ারিংকে সহায়তা দিচ্ছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বিএইচপি এবং অকসিডেন্টাল।

এ অংশীদারিত্বের মাধ্যমে বাজারে নাম লেখাতে পারবে কার্বন ইঞ্জিনিয়ারিং। আর বায়ু থেকে সরানো কার্বন দিয়ে সিনথেটিক জ্বালানি তৈরি করা যাবে এবং ভূমি থেকে আরো বেশি তেল উত্তোলন করা যাবে।