কৃষিকে এগিয়ে নিতে সিলেটে আড়াইশ কোটি টাকার প্রকল্প 

আপডেট : ১৮ জুন ২০২৩, ২০:৩৫

‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্থবছরের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন’বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৭ জুন) নগরীর একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র বড়ুয়া। রবীন্দ্র বড়ুয়া বলেন, সিলেটে কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখানকার পতিত জমিকে বিভিন্ন জাতের কৃষির আওতায় এনে দেশকে সমৃদ্ধ করা সম্ভব। কৃষি এখন লাভজন পেশা। বুদ্ধিমানদের পেশা। এই পেশাকে আরও সমৃদ্ধ করে তুলতে সরকার বদ্ধ পরিকর। 

তিনি রবি মৌসুমে আমনের পাশাপশি অন্যান্য ফসলে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে বলেন, এখন থেকে মানসম্মত কৃষিপণ্য উৎপদন করে রপ্তানির দিকে মনোনিবেশ করতে হবে। সময় মতো ও বিজ্ঞানভিত্তিক চাষবাসে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 

কর্মশালায় জানানো হয়, সিলেট অঞ্চলের ৭১ হাজার ২৭২ হেক্টর অর্ন্তভূক্ত করা হয়েছে। ২‘শ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ২০২২ সালে হতে নেওয়া হয়। ৫ বছর মেয়াদী প্রকল্পটির উদ্দেশ্য সিলেট অঞ্চলের পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার, শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়ন। 

এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৫ ভাগ মহিলাকে সম্পৃক্ত করা, ফসলের উৎপাদনশীলতা ১০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করে কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কর হবে। (সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা ১’৬৮।)            
দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার চার জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, চারজন উপজেলা কৃষি কর্মকর্তা, ৪০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। কর্মশালায় ১২০ জন সফল কৃষককে সনদ, ক্রেষ্ট ও ডিনার সেট প্রদান করেছেন। 
    
দুটি পর্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী, প্রকল্প পরিচালক মো. রকিব উদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন সিলেটের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোশারফ হোসেন খান। সভপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। 

দ্বিতীয় পর্বের চেয়ারপার্সন ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী। এই পর্বে উপস্থিত কৃষকরা তাদের সফলতা ও সিলেটে কৃষির ক্ষেত্রে প্রতিবন্ধীকতা তুলে ধরেন।

ইত্তেফাক/পিও