পিরোজপুর অফিস
মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনৈতিক দল ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত যুদ্ধাপরাধী ও তার পরিবারের সদস্যদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে শনিবার পিরোজপুরে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। স্থানীয় টাউনক্লাব সড়কে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি রেজাউল করিম মন্টু সিকদার, কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম খান, জাতীয় পার্টি (জেপি) নেতা আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
