লেবুশানেকে হটিয়ে শীর্ষে রুট

আপডেট : ২১ জুন ২০২৩, ১৭:০৩

শ্বাসরুদ্ধকর লড়াই শেষে অ্যাশেজের প্রথম টেস্ট দুই উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। দল হারলেও সুখবর পেয়ছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনকে হটিয়ে এক লাফে ৫ ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসেন এই ইংলিশ ব্যাটার।

অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ০ এবং ১৩ রান করেন লেবুশানে। অন্যদিকে প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন রুট। ফলে দুই ধাপ অবনতি হয়ে তিনি তিনে নেমে যান লেবুশানে। আর ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন রুট।

বোলিংয়ে ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।  

 

 

 

ইত্তেফাক/জেডএইচ