গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে মনোনয়ন দেয়ার দাবিতে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। মিছিলে গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক যুবলীগ সভাপতি আব্দুস সালাম, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, শ্রমিক নেতা হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকা প্রতীকের সমর্থনে মিছিল
শুক্রবার সন্ধ্যায় গাংনীতে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গাংনী বাজার বাসস্ট্যান্ড থেকে মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই স্থানে শেষ হয়। মিছিলে ভারপ্রাপ্ত পৌর মেয়র নবীরউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বামুন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
