রামগঞ্জে কিশোর-কিশোরীর জন্য স্বাস্থ্য বার্তা বিষয়ক সেমিনার

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৪

রামগঞ্জে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বার্তা বিষয়ক এক সেমিনার সোমবার সকালে রামগঞ্জ সরকারি হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়। লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন স্বাস্থ্য অধিদপ্তর গৃহীত ক্রিয়েটিভ মিডিয়া  লি. নামক কনসাল্টিং ফার্মের উদ্যোগে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বার্তা বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা  হয়।

ক্রিয়েটিভ মিডিয়া লি. কনসাল্টিং ফার্মের রামগঞ্জ উপজেলা সমন্বয়ক সাংবাদিক মো. জাকির হোসেন মোস্তানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার।