নীলফামারীতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৫

নীলফামারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

 সোমবার দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের চত্বরে নির্মিত ম্যুরালের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, ম্যুরালটি শুধু সরকারি কর্মসূচিতেই নয় সবাই ব্যবহার করতে পারবেন। এদিকে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ডিসি অফিস চত্বরকে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে নামকরণ করে ঘোষণা দেন।