উল্লাপাড়ায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৬

উল্লাপাড়ায় স্কুলমাঠে ড্রাইভিং শেখার সময় ট্রাক চাপায় মারুফ হোসেন (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাগলা বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ বোয়ালিয়া উত্তরপাড়া এলাকার শাহাদাত্ হোসেনের ছেলে ও ঐ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়। তবে হেলপার আরিফুল পলাতক রয়েছে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও পৌর মেয়র নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং মেয়রের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়।