সুন্দরগঞ্জে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৬

উপজেলায় ২ হাজার ১৩৩ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুর্গম চরাঞ্চল থেকে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা আসামি শফিকুল ইসলামকে ২ হাজার ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। শফিকুল ইসলাম খোর্দ্দার চর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে জুয়াসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।