সাফে বাংলাদেশের বাঁচার লড়াই আজ

আপডেট : ২৫ জুন ২০২৩, ১২:৫৪

জীবনের সবটুকু নিংড়ে দিতে শপথ নিয়েছেন জামাল ভুঁইয়া, সোহেল রানা, তারিক কাজী, আবেগ আপ্লুত তারিক কাজী, সুমন রেজা, হৃদয়, মোরসালিনরা। চোখের সামনে হিসাব পরিষ্কার সাফে যদি টিকে থাকতে হয় আজ মালদ্বীপকে হারাতে হবে। আর অঙ্কের হিসাব বলছে মালদ্বীপের কাছে হারলেও ভুটান যদি লেবাননকে হারায় এবং বাংলাদেশ যদি শেষ খেলায় ভুটানকে হারায় তাহলে হিসাবটা কি হতে পারে। হিসাব যেমনই হোক কথা একটাই। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠারত সাফে টিকে থাকতে হলে আজ মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে।

কোনো কারণে যদি হেরে যায় তাহলে ঢাকায় ফেরার ফ্লাইটের টিকিট কনফার্ম করতে হবে। দলের সঙ্গে থাকা ফুটবল ম্যানেজার আমের খান ফোনে জানালেন তারা ঘরে ফেরা নিয়ে ভাবছেন না। আজ কীভাবে মালদ্বীপকে হারিয়ে সাফের মঞ্চে থাকা যায়, তা নিয়েই ভাবনা, পরিকল্পনা বাংলাদেশ ফুটবল দলের।

বেঙ্গালুরুতে বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অস্বস্তিতে রয়েছেন। ঘুরে ফিরে তাদের চোখে লেবাননের বিপক্ষে হওয়া ম্যাচটা ভেসে বেড়াচ্ছে। ৮০ মিনিট ধরে রাখা সেই ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ার ভুলগুলো এখনো মনে পড়ছে। এখনো অনুশীলনে ভুল শুধরানোর অনুশীলন হচ্ছে। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা ভুল মুছে ফেলতে কাজ করছেন। কোথায় কোথায় ভুল হয়েছে তা বোর্ডে এঁকে দেখিয়েছেন। প্রতিপক্ষের আক্রমণগুলো কীভাবে ঠেকানো যায় তা বুঝিয়েছেন। সর্বশেষ কথা হচ্ছে ভুলে যায় পেছনের ম্যাচ। ম্যানেজার আমের খান জানালেন কথা একটাই সব ভুলে নতুন ম্যাচের কথাই বেশি হচ্ছে। অতীত ভুলে গিয়ে নতুন করে সাজানো হয়েছে দল। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হয়। সম্মুখযুদ্ধে নামার মানসিকতায় নামতে হবে।

১৯৮৫ সালে ঢাকায় বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছিল মালদ্বীপকে। সেই মালদ্বীপকে আর কোনো দিনও বাংলাদেশ বড় ব্যবধানে হারাতে পারেনি। এরপর হেরেছে, ড্র হয়েছে। ছোট ব্যবধানে।  ২০১৬ সালে প্রীতি ম্যাচ ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। সাফে বাংলাদেশের সর্বশেষ জয় ছিল ২০০৩ সালে। আর ২০২১ সালের নভেম্বরে শ্রীলঙ্কায় মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। এসব কথা মনে করতে রাজি না কোচ কাবরেরা। কারণ মাঠে যখন দুই দল খেলতে নামবে তখন প্রতিপক্ষ নিয়েই ভাবতে হয়। অতীতে কি হয়েছে আর কি হয়নি তা নিয়ে ভাবনার একবিন্দু সময় নেই ৯০ মিনিটের ফুটবল যুদ্ধে।

বাংলাদেশের দুর্ভাবনা, ম্যাচের শুরুটা ভালো হলেও শেষ দিকে গোল হজম করে। ভুল করে। সেটা নিয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা তার খেলোয়াড়দের উদ্দেশ্যে করে বললেন,‘আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা অভিজ্ঞ ফুটবল দল এবং যথেষ্ট পরিপক্ক একটি দল। এখানে বড় ভুল করা যাবে না।

মালদ্বীপের আক্রমণ ভাগ খুব শক্তিশালী। তাদেরকে থামাতে কোচ পরিকল্পনা করেছেন। ভিডিও দেখেছেন। দুর্বলতা খুঁজে বের করেছেন। সঙ্গে এটাও তিনি জানিয়েছেন,‘আমাদেরও ট্যালেন্ট ফুটবলার আছে।’  ‘

 

ইত্তেফাক/জেডএইচ