আর কয়েকদিন বাদেই ঈদুল আযহা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে ইতোমধ্যে বাড়িতে পৌঁছে গেছেন। কিছুদিনের মধ্যে যাবেন আরও অনেকেই। তবে ঈদযাত্রার ভোগান্তির কথা চিন্তা করলেই বাড়িতে যাওয়ার আগ্রহটা যেন অনেকটা কমে যায়। ট্রেনসহ বেশিরভাগ গণপরিবহনের টিকেট এখন অনলাইনে কাটা যায়, তাই টিকেটের জন্য দীর্ঘ লাইনের বিষয়টি এখন না থাকলেও টিকেটের অপ্রতুলতা এখনো রয়েছে।
এতসব ঝামেলা এড়িয়ে স্বস্তির সঙ্গে বাড়িতে যেতে চাইলে বেছে নিতে পারেন রাইডশেয়ারিং সার্ভিস। নিরাপদে, নির্ঝঞ্ঝাটে যাতায়তের জন্য এসব সার্ভিস বেশ নির্ভরযোগ্য। যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় এই সার্ভিস বুক করা যায়। পরিবারের সঙ্গে ভ্রমণের সময় অনেকেই গণপরিবহন এড়িয়ে চলতে চান, তাদের পছন্দ আরামদায়ক ও সুবিধাজনক এই ব্যবস্থা। এই পরিস্থিতিতে উবার ইন্টারসিটি-র মতো সার্ভিসই হলো সবচেয়ে নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণের মাধ্যম।
রেন্ট-এ-কার খোঁজার ঝামেলা থেকে যাত্রীদের মুক্তি দিতে ইন্টারসিটি সার্ভিসও রয়েছে। একটি বাটন ট্যাপ করেই আপনি পাচ্ছেন শহরের বাইরে ভ্রমণের নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান। এক্ষেত্রে ১০ ঘণ্টার জন্য গাড়িটি আপনার সাথে রাখার সুযোগও রয়েছে। আপনার দলের সদস্যসংখ্যা যদি চারজন বা তার কম হয়, তাহলে বেছে নিন ইন্টারসিটি। আর পাঁচ থেকে আট সদস্যের দলের জন্য ইন্টারসিটি এক্সএল যথার্থ।
শুধু বাড়িতে যাওয়া নয়, ঈদের পর বাড়ি থেকে ফেরার ক্ষেত্রেও ইন্টারসিটি সমান কার্যকর হতে পারে। এ ছাড়া ট্রেনে বা বাসে করে গভীর রাতে শহরে পৌঁছে গাড়ি খোঁজার ঝামেলা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য আছে মটো, এক্স, এক্সএল ও সিএনজি-র মতো সার্ভিস।
নিরাপত্তার বিষয়টিকে রাইডশেয়ারিং সার্ভিসে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই ট্রিপগুলো সার্বক্ষণিক জিপিএসের আওতায় থাকে, তাই কোনো অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এ ছাড়া প্রিয়জনদের সাথে লাইভ লোকেশন শেয়ার করা, ‘সেইফটি টুলকিট,’ ২৪/৭ হটলাইনসহ আরও নানা সুবিধা আছে এসব অ্যাপে। ফলে রাইডশেয়ারিং সার্ভিস প্রচলিত যানবাহনের চেয়ে নিরাপদ। তাই রাইডশেয়ারিং সার্ভিসের সঙ্গে আপনার এই যাত্রা হোক আনন্দময়, নিরাপদ ও নিশ্চিন্ত।
