জলবায়ু সংকট মোকাবিলা

আরো ২০০ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংকসহ কয়েকটি উন্নয়ন ব্যাংক

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৩:৪৭

জলবায়ু সংকট মোকাবিলায় স্বল্প আয়ের দেশগুলোকে সহযোগিতার জন্য বিশ্বব্যাংকসহ কয়েকটি উন্নয়ন ব্যাংক অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার ঋণ দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দরিদ্র দেশগুলোতে জলবায়ু পরিবর্তন ও করোনা-পরবর্তী ঋণের বোঝা কমাতে প্যারিস সম্মেলনে এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ধনী দেশগুলোকে আরো বেশি অর্থ দিতে হবে। প্রতিশ্রুত অর্থ পেলে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো উপকৃত হবে। 

সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ‘আগামী ১০ বছরের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার সামগ্রিক ক্ষমতা ২০০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে বলে আশাবাদী আমরা।’ তবে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের বৈশ্বিক রাজনৈতিক কৌশলের প্রধান হারজিত্ সিং বলছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এমন পদক্ষেপের জন্য স্থায়ী আর্থিক সংস্থান প্রয়োজন। কিন্তু বিশ্বব্যাংক, আইএমএফ ও অন্যান্য উন্নয়ন ব্যাংকগুলো বেসরকারি বিনিয়োগের দিকে বেশি ঝুঁকে পড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না তিনি। —রয়টার্স

ইত্তেফাক/ইআ