পয়েন্ট বাড়লো বাংলাদেশের

আপডেট : ৩০ জুন ২০২৩, ১৩:৪৬

মালদ্বীপ আর ভূটানকে হারিয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এরই মধ্যে মালদ্বীপকে হারানোর পরই র‍্যাংকিংয়ে এক ধাপ এগোনোর সুখবর পাই জামাল-তপুরা। এরপর  ভুটানকে নারানোর পর র‍্যাংকিংয়ে উন্নতি না হলেও বেড়েছে রেটিং পয়েন্ট।

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের ৫.৬২ পয়েন্ট বেড়েছে। ৮৮৯.৫ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৯২তম স্থানেই আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জুন) ফিফার হালনাগাদকৃত নতুন র‍্যাংকিং তালিকা থেকে জানা যায় এসব তথ্য।  

গত ৬ এপ্রিল ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ৮৮৩.৮৮ পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানে ছিলো বাংলাদেশ। চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর সেমিতে উঠলো বাংলাদেশ।

গ্রুপ পর্বে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে সেমিতে ওঠে বাংলাদেশ। দুই জয়ের সুবাদেই রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। জামালদের ঠিক উপরেই থাকা ব্রুনাইয়ের রেটিং পয়েন্ট ৮৯১.১২।

 

ইত্তেফাক/এসএস