১০ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়েছে কোডম্যানবিডি

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২০:২০

দেশের ১০ হাজারের বেশি মানুষকে প্রশিক্ষণ দিয়েছে কোডম্যানবিডি। এই পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ২০০-এর অধিক ব্যাচ সম্পন্ন হয়েছে। ডিসটেন্স লার্নিং বা অনলাইন লার্নিংকে সারা দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে কোডম্যানবিডি’তে মিনহাজুল আসিফের অধীনে ৩০ জনের বেশি তরুণ কাজ করছেন, যারা অসংখ্য শিক্ষার্থীর দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখছে। এছাড়া ১ হাজারের বেশি ফ্রিল্যান্স উদ্যোক্তা তৈরি করেছে যারা অনেককে চাকরি দিয়ে সাহায্য করছে এবং দেশের জন্য নিয়ে আসছে রেমিট্যান্স।  

কোডম্যানবিডি প্রতিষ্ঠা হয় ২০১৭ সালে। গতানুগতিক প্রাতিষ্ঠানিকভাবে কোথাও গিয়ে না শিখে দেশের যেকোনো জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে যে কেউ যেন ঘরে বসে গুণগত মানের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে সেটাই কোডম্যানবিডি-এর মূল লক্ষ্য। 

এছাড়া ইউএনডিপি-এর এটুআই প্রজেক্টে ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের ডিজিটাল স্কিলে দক্ষ করার জন্য কাজ করে যাচ্ছে কোডম্যানবিডি। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সঙ্গে নারী ও সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রিতে স্কিল ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে অনবোর্ড করে রেমিট্যান্স নিয়ে আসার কাজ করছে প্রতিষ্ঠানটি।      

ঢাকার ধানমন্ডির রায়ের বাজারে কোডম্যানবিডি-এর অফিস। বর্তমানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ফ্রন্ট অ্যান্ড, ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড সাইবার সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই-কমার্স, ই-কম ড্রপসিপিপিং, এলিমেন্টর অ্যান্ড শপিফাই, উইক্স অ্যান্ড স্কয়ারস্পেস, গ্রাফিক ডিজাইন, ফিগমা অ্যান্ড ওয়েবফ্লো, লিড জেনারেশন, ফাইভার ক্র্যাশ ও আপওয়ার্ক ক্র্যাশ কোর্স রয়েছে।  

ইত্তেফাক/এএএম