এ বাজেট গণবিরোধী ও প্রতারণামূলক ------------জাতীয় পার্টি (জাফর)

আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:৫০

বিএনপির নেতৃত্বাধীন ২০ দল শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের ব্যয় শিক্ষা খাতে বরাদ্দ দেখিয়ে সরকার জাতির সঙ্গে প্রতারণা ও প্রহসন করছে। বস্তুত বরাদ্দকৃত এ টাকা শিক্ষার উন্নয়নে ব্যয়িত হবে না। তাছাড়া এবারের প্রস্তাবিত বাজেট ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব বানাবে। এ বাজেট শুধু গণবিরোধীই নয়, জনগণের সঙ্গে প্রতারণাও বটে। এ বাজেট সমগ্র জাতির জন্য একটি হতাশার দলিল। দলের কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী সভার গতকাল সোমবার প্রথমদিনে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সভায় অবিলম্বে ২০ দল প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়। সভায় তার মুক্তির দাবিতে পার্টির সর্বস্তরে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।