বৃষ্টির পানি থেকে মোবাইলের সুরক্ষায়

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৩:৩০

বৃষ্টির পানি থেকে পকেটে থাকা মোবাইল ফোন কিন্তু সব সময়ে সুরক্ষিত রাখা যায় না। একটু অসতর্ক হলেই এই পানিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে ফোন। অনেক ফোনে এখন স্প্ল্যাস রেজিস্ট্যান্স থাকলেও তা অনেক সময় কাজে আসে না। বিশেষত মুষলধারে বৃষ্টি হলেই বিপদ। 

  • কোন কারণে যদি ফোনে পানি লেগেই যায়, তা হলে প্রথমেই ফোনটি বন্ধ করে দিন। তারপর শুকনো কাপড় দিয়ে ভাল করে মুছে নিন। কারণ বৃষ্টির পানি ফোনে ঢুকে যাতে শট সার্কিট না হয়ে যায়, সেই জন্য ফোনটি বন্ধ করে দেওয়াই ভালো।
  • বৃষ্টির দিনে সব সময় সঙ্গে একটি পলিথিন রাখুন। হঠাৎ বৃষ্টিতে সঙ্গে ছাতা না থাকলে ফোনটি পলিথিনে ঢুকিয়ে রাখুন ও পলিথিন ব্যাগের ওপরে গিঁট মেরে দিন। পলিথিন এর বদলে চাইলে জিপার লক ব্যাগও ব্যবহার করতে পারেন, ব্যাগের ভেতরে ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।

  • ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনে রাখুন। এই কভারে ফোন ঢুকিয়ে নিলে আর ভিজে যাওয়ার ভয় থাকবে না। এই কভারের মধ্যে রেখেও ফোন ব্যবহার করতে পারেন।
  • ফোন কোনোও ভাবে ভিজে গেলে সঙ্গে সঙ্গেই তা চার্জে দেবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই তা চার্জে দিন। চার্জ না থাকলেও ভেজা ফোনে কখনও চার্জ দেবেন না কারণ যে কোনও সময় এর থেকে বিপদ ঘটে যেতে পারে।
  • ফোনে কোনোও কারণে পানি ঢুকে গেলে ঘাবড়াবেন না। ফোনটি সঙ্গে সঙ্গে চালের ড্রামে রেখে দিন। অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিলেই চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে।
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন