ফিন্যান্স ও ব্যাংকিং
নিচের উদ্দীপকটি পড়ো ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
নিলয় কোম্পানি লি. বল পয়েন্ট কলম উত্পাদনকারী প্রতিষ্ঠান প্রতিটি বল পয়েন্ট কলমের বিক্রয়মূল্য ৫ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। স্থির ব্যয় ২০,০০০ টাকা। কোম্পানির বছরে ১২,০০০ কলম বিক্রয় করে অন্যদিকে হাসিব লি: ও হাবিব লি: দুটি নামকরা প্রতিষ্ঠান যাদের নিরাপত্তা প্রাপ্ত যথাক্রমে ৩০% ও ৪০% ।
১৭। কতটি কলম বিক্রয় করলে মোট ব্যয় উঠে আসবে ?
ক) ৫০০টি খ) ১০,০০০টি
গ) ১৫,০০০টি ঘ) ২০,০০০টি
১৮। বিক্রয় হ্রাসের ফলে সৃষ্ট ঝুঁকি কোন কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে কম?
ক) নিলয় খ) হাসিব
গ) হাবিব ঘ) নিলয় ও হাসিব
১৯। একটি কোম্পানির শেয়ার ইস্যুর ক্ষেত্রে নিম্নের কোন প্রতিষ্ঠানের অনুমতি লাগে?
ক) বাংলাদেশ ব্যাংক খ) বিএসইসি
গ) বাণিজ্যিক ব্যাংক ঘ) বিএসসি আই
২০। নিচের কোনটি বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ নয়?
ক) সরকার খ) যৌথমূলধনী কোম্পানি
গ) অংশীদারি ব্যবসায় ঘ) সিটি কর্পোরেশন
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রকল্পের আগামী তিনবছর নগদ আন্ত:প্রবাহ যথাক্রমে ১০,০০০, ২০,০০০ ও ৩০,০০০ টাকা উক্ত প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৩০,০০০ টাকা এবং বাট্টার হার ১০%।
২১। পে-ব্যাক সময় কত বছর?
ক) ১ বছর খ) ২ বছর গ) ৩ বছর ঘ) ৪ বছর
২২। নিট বর্তমানমূল্যের পরিমাণ কত টাকা?
ক) ১৬,৫০০ খ) ২১,৯৫০
গ) ১৩,০০০ গ) ১৮১৫৯
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও।
বছর আয়ের হার
স্টক A স্টক B
২০১২ ৩০০% ২৫%
২০১৩ ২০% ৩৫%
২০১৪ ১৫% ৪৫%
গড় আয়ের হার ? ৩৫%
পরিমিত ব্যবধান ৭.৬৫% ১০%
২৩। স্টক A এর গড় আয়ের হার কত?
ক) ১৫% খ) ২২% গ) ২৪% ঘ) ৩৫%
২৪। স্টক A ও স্টক B এর ক্ষেত্রে নিচের কোনটি প্রয়োজ্য?
ক) স্টক A এর প্রতি একক গড় আয়ের ঝুঁকি হচ্ছে ০.২৮
খ) স্টক B এর প্রতি একক গড় আয়ের ঝুঁকি হচ্ছে ০.৩৫
গ) স্টক A এর গড় আয়ের হার অধিক ঝুঁকিপূর্ণ
ঘ) স্টক B এর গড় আয় অধিক ঝুঁকিপূর্ণ
২৫। পোর্টফোলিও ঝুঁকি সবচেয়ে কম হবে যখন-
i. সহ-সম্বন্ধ মানশূন্য ii. সহ-সম্বন্ধের মান ঋণাত্মক হবে
iii. সহ সম্বন্ধের মান ধনাত্মক হবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
২৬। CAPM এর পূর্ণরূপ কী?
ক) Capital Asset Pricing Model
খ) Current Asset Pricing Model
গ) Current Assert Proper Model
ঘ) Current Assert Proper Model
২৭। ঝুঁকিমুক্ত আয়ের হার ৮% বাজার আয়ের হার ১৫% এবং এবিসি কোম্পানি লি: এর বিটা ২ । সাধারণ শেয়ার মূলধন খরচ কত?
ক) ২০% খ) ২২% গ) ২৩% ঘ) ২৫%
২৮। দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উত্স কী?
ক) সাধারণ মেয়াদ খ) ঋণপত্র
গ) সংরক্ষিত আয় ঘ) অগ্রাধীকার শেয়ার
উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
এক্টি প্রতিষ্ঠান চলতি বছরে নতুন ৫০,০০০ শেয়ার ইস্যু করেছে। ঋণপত্রের মূল্য ৩০,০০০ টাকা পরিশোধ করেছে। নতুনভাবে ২০,০০০ টাকার ঋণপত্র ইস্যুর মাধ্যমে ২০,০০০ টাকা জমি ক্রয় করেছে । নগদ লভ্যাংশ প্রদানে ৭০,০০০ টাকা।
২৯। অর্থায়ন কার্যক্রম দ্বারা নিট নগদ আন্ত:প্রবাহ কত টাকা।
ক) ৪০,০০০ টাকা খ) ৫০,০০০ টাকা
গ) ৭০,০০০ টাকা ঘ) ১,৭০,০০০ টাকা
৩০। কোম্পানির নন-অর্থায়ন এবং নন-বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক) ২০,০০০ টাকা
খ) ৩০,০০০টাকা
গ) ১,০০,০০০টাকা
ঘ) ১,২০,০০০ টাকা
