ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রটোকল ভেঙে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাজপরিবারের প্রটোকল ভেঙে রাজা চার্লসকে স্পর্শ করতেও দেখা যায়। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, সোমবার প্রেসিডেন্ট বাইডেনের গাড়ি আসার পর রাজা চার্লস গাড়ির কাছে গিয়ে বাইডেনকে স্বাগত জানান। প্রেসিডেন্ট বাইডেন তখন রাজা চার্লসের হাত পেছন দিয়ে ধরে এবং কিছু সময় হাঁটেন। চার্লসের পিঠেও হাত দিতে দেখা যায় প্রেসিডেন্ট বাইডেনকে। এর আগে ব্রিটিশ সেনার সামনে দাঁড়িয়ে বাইডেনকে কিছুটা অসংলগ্ন আচরণ করতেও দেখা যায়। রাজপরিবারের প্রটোকল ভাঙায় নানা সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বাকিংহাম প্যালেসের তরফে অবশ্য বলা হয়, বাইডেনের এমন আচরণে চার্লস মোটেই অস্বাচ্ছন্দ্য বোধ করেননি।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রেসিডেন্ট সুনাক বলে বিতর্কে জড়িয়েছিলেন জো বাইডেন। তাকে ভাষণের শেষে ‘গড সেভ দ্য কুইন’ বলতেও শোনা গিয়েছিল। সম্প্রতি প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত দীর্ঘ রেললাইন বানানোর প্রতিশ্রুতি দিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন বাইডেন। —ডেইলি স্টার ডট ইউকে ও দ্য ইন্ডিপেন্ডেন্ট
