সিসিক প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৮:৩৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর আগে পূর্বে ৭ সদস্যের একটি অনুসন্ধানী দল সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই)  সকাল দশটায় নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইইউ প্রতিনিধিরা জানান, নির্বাচনকালীন সময়ে সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করতে চায়। বৈঠকে তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক বলেন, নির্বাচনকালীন সময়ে সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রন, নির্বাচন ও রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ দিমিত্রা আয়ানউ, নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়ান মিলার, আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা আলভেস, লজিস্ট্রিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন, তানজা নাদের, সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ ও আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান।

ইত্তেফাক/এবি/পিও