নৌকা থেকে জেলের লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৩:১৩

পটুয়াখালীর মহিপুরের ৪০ বছর বয়সী এক জেলের লাশ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার (১৫ জুলাই) সকালে ধুলাসারের নতুনপাড়া গ্রামের খালের ওপরের ছোট একটি নৌকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত খলিল জেলে ধুলাসারের কাউয়ার চর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আলম খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা লাশ ময়নাতদন্তের পর জানা যাবে।

ইত্তেফাক/আরএজে