চাটখিল-সোনাইমুড়িতে ডায়পার, ব্যাগ ও স্লিপিং বেড বিতরণ 

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৩:৫৩

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার হাসপাতাল, থানা ও মসজিদে শিশুদের জন্য দুই হাজার পিস ডায়পার, লাশ হস্তান্তরের জন্য দুইশ পিস উন্নতমানের ব্যাগ, তাবলিগ জামায়াতের মুসল্লিদের জন্য পাঁচশ পিস স্লিপিং বেড বিতরণ করা হয়েছে।  

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. খন্দকার মোস্তাক আহমেদের কাছে সরঞ্জামগুলো হস্তান্তর করেন।   

এ সময় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকরামুল হক ভূঁইয়া, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ এইচ এম আলী তাহের ইবু, চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন, সোনাইমুড়ি থানার ওসি জিয়াউল হক উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/আরএজে