বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের সাথে। ম্যাচটি হবে আগামী ২ জুলাই মঙ্গলবার বার্মিংহামে। ঐ ম্যাচের আগে পাঁচদিনের ছুটি পাচ্ছেন টাইগাররা।
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ছুটি চলবে আগামী শনিবার পর্যন্ত। এই কয়দিন কোনো অনুশীলন নেই। রবিবার থেকে এজবাস্টনে ফের অনুশীলনে নামবে টাইগাররা। দলের মিডিয়া ম্যানেজার রাবিদ হাসান এ তথ্য জানিয়েছেন।
