ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে আগুন; সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:১৭

ক্রিমিয়ার বর্ধিত অংশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে বুধবার আগুন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ওই এলাকা থেকে দুই হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মস্কো নিযুক্ত ক্রিমিয়া প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ‘কিরোভস্কি জেলার সামরিক ঘাঁটি সংলগ্ন চারটি এলাকার দুই হাজারেরও বেশি মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’

কিয়েভ বারবার বলেছে তারা উপদ্বীপটি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পানিবাহিত ড্রোনগুহ্রাস সোমবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুতে আঘাত হানে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা একটি গুরত্বপূর্ণ সরবরাহ রুটে ভয়াবহ হামলা চালিয়েছে।

ইত্তেফাক/এফএস