এস ও এস চিলড্রেন্স ভিলেজের ৭০ বছর উদ্যাপন

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:১৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এস ও এস বাংলাদেশের প্রশংসনীয় কাজের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার ঢাকায় একটি হোটেলে এস ও এস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার ৭০ বছর এবং প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনার জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে, সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখায় বাংলাদেশের স্বনামধন্য ১০ জন তরুণ-তরুণীকে এস ও এস বাংলাদেশ কমিউনিটি চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড এবং এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশে বেড়ে ওঠা সমাজে স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ১০ জন তরুণ-তরুণীকে এস ও এস প্রমিজিং ইয়থ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কে এম আব্দুস সালাম, মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের সিইও ফ্রাসোয়া ম্যারিকোর্ট। অনুষ্ঠানে এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের ন্যাশনাল ডিক্টের গোলাম আহমেদ ইসহাক এবং ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। -প্রেস বিজ্ঞপ্তি