পর্দা উঠলো ক্লেমন ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের সপ্তম আসরের। দ্য থ্রি ক্রিকসের আয়োজনে ইয়াহামার সৌজন্যে বৃহস্পতিবার (২০ জুলাই) অংশগ্রহণকারী ৩২টি বিশ্ববিদ্যালয় টিমের অধিনায়কদের উপস্থিতিতে গত বছরের চ্যাম্পিয়ন দল সাউথ ইস্টের অধিনায়ক, আয়োজক কমিটির কাছে ট্রফি হস্তান্তর করে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের তত্ত্বাবধানে আগামী ২২শে জুলাই থেকে ২৭শে জুলাই ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়গুলোকে ৮টি গ্রুপে বিভক্ত করে, প্রত্যেক গ্রুপে ৪ টি করে মোট ৩২ ইউনিভার্সটি ৫৫ টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামকে। প্রত্যেকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লক্ষ টাকা ও রানারআপ দল পাবে ২ লক্ষ টাকা। এছাড়াও লটারির মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ী দর্শকের জন্য আছে হেলিকপ্টার রাইড ও গ্যালারিতে বসে ক্যাচ ধরলে প্রতি ক্যাচে ৫০০ টাকা ও ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি গিফট হ্যাম্পার জিতে নেওয়ার সুযোগ। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে 'ট্রফি ট্যুর'। অংশগ্রহণকারী প্রত্যেকটি ইউনিভার্সিটিতে টুর্নামেন্টের ট্রফি পৌঁছে যাচ্ছে ।
এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছে টাইটেল স্পনসর ক্লেমন, পাওয়ার্ড বাই ইয়াহামা, কোস্পন্সর ওয়ালটন, ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি বিস্কিট, যাচাই, আকিজ বাই সাইকেল, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসক্রিম পার্টনার জে এন জি, ওয়ারড্রব পাটনার আম্বার, হট বেভারেজ পার্টনার ইস্পাহানি, ড্রিংকিং ওয়াটার পার্টনার স্পা।

ঢাকার ট্রফি কুমিল্লায় নিল আবাহনী