চট্টগ্রামে অস্ত্রসহ আসামি গ্রেফতার

আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:৩১

চট্টগ্রাম নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছয় মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার দুপুরে নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে সোবহানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আবদুস সোবহান বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বাসিন্দা। বাকলিয়া থানা পুলিশ জানায়, আবদুস সোবহান বাকলিয়া এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৬টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে।