মাইক ঘোষণা দিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৮০

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৫:৩২

সুনামগঞ্জের ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে শনিবার রাতে চেচান ও বাউরগ্রামবাসীর মধ্যে সংঘর্ষের অন্তত  ৮০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ২৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, চেচান বাজারে বাউর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলেরা কিবুল হাসানের দোকানে বড়শির সুতা কিনতে যায় চেচান গ্রামের ফরিদ মিয়ার ছেলে তাওহীদ আহমেদ। এ সময় সুতা এলোমেলোভাবে দেয়ায় তাওহীদের মামা একই গ্রামের আমিরুল ইসলাম তালুকদার দোকানী রাকিবুলের সঙ্গে বাকবিতণ্ডার  এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। 

ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুলজাকির জানান,  আগের ঘটনার জেরধরে রাতে মাইকে ঘোষণা দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে চেচান ও বাঊরগ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশীয় অস্ত্র, কাঁচের বোতল, ইট-পাটকেল নিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের ৮০ জন আহত হন।  আহতদের মধ্যে ২৪ জনকে হাসপাতালের ভর্তি আছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ইত্তেফাক/আরএজে