বঙ্গবন্ধুর সমাধিতে জনতা ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৯:৩৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে জনতা ব্যাংক লি. স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের আয়োজনে শ্রদ্ধা ও দোয়া পাঠ করা হয়। 

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল ও সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমেদ শিমুলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া কর্মসূচিতে জনতা ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক কমিটির অধীন সকল বিভাগীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

 

ইত্তেফাক/এবি