বিএএফ শান্তিরক্ষীর ২০২ সদস্যের জাতিসংঘ মিশনে কঙ্গো গমন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ৩টি কন্টিনজেন্টের মোট ৩৫৮ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে। যার মধ্যে দশ জন মহিলা কর্মকর্তা অন্তর্ভুক্ত আছে। প্রতিস্থাপন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিমান বাহিনীর ২০২ জন সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। কন্টিনজেন্টের বাকি সদস্যরা পর্যায়ক্রমে কঙ্গো যাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১৬, এয়ার ফিল্ড সার্ভিসেস ইউনিট-১৬ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-৯ নিয়ে গঠিত যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে এয়ার কমডোর এস এম মূয়ীদ হোসেন, গ্রুপ ক্যাপ্টেন মোঃ রেয়াদাদ হোসেন এবং গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ মেহেদী হুসেইন।