মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সাতশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দেবর-ভাবীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পুষ্টকামুরী গ্রামের জলিল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন জলিল মিয়ার স্ত্রী শারমিন বেগম (২৬) ও জলিলে ফুফাত ভাই খৈলসিন্দুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মনিরুজ্জামান মুন্সি জানান, অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক মিজান এবং ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেনসহ একদল পুলিশ জলিল মিয়ার বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালায়।
