খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:২২

খাগড়াছড়ির আলুটিলা থেকে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে বলে জানিয়েছে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সদস্য শান্তিময় ত্রিপুরা।

নিহতরা হলেন আলোপন চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। তবে তাৎক্ষণিভাবে তাদের পুরো পরিচয় জানা যায়নি।

ইউপি সদস্যের বরাতে মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককের লাশ পড়ে থাকতে দেখে এবং থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।  

ইত্তেফাক/আরএজে