সাবেক ইউপি সদস্য হত্যা, বর্তমান ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৭:৫৭

জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম হত্যাকাণ্ডের প্রধান আসামি বর্তমান ইউপি সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার জোড়খালী ইউনিয়নের ৭নম্বর ওর্য়াডের সদস্য উজ্জল সরকারকে বুধবার রাতে জামালপুর শহর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

তাকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জামাপুর র‌্যাব ১৪ জানায়, ২২ জুলাই রাতে মাদারগঞ্জে উপজেলার জোড়খারী ইউনিয়নের ফুলজোড় এলাকায় দোকান থেকে বাড়িতে আসার পথে জোড়খালী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জহুরুল ইসলামকে  দুবৃত্তরা কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত জহুরুল ইসলামের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদল বাদী হয়ে মাদারগঞ্জ থানায় জোড়খালী ইউনিয়ন পরিষদের ৭নম্বার ওয়ার্ডের সদস্য উজ্জল সরকারকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

ইত্তেফাক/আরএজে/পিও