সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা বাংলাদেশের

আপডেট : ২৬ জুন ২০১৯, ০০:৪৪

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা বিমানবন্দরে গত রবিবার বিকালে ইয়েমেনের বিদ্রোহী হুতিদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় একজন নিহত এবং বিভিন্ন দেশের ২১ জন আহত হন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, বিনা উসকানিতে এ ধরনের হামলার ঘটনা সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করবে এবং ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। এ ঘটনায় আক্রান্তদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।