শসোমেক জাতীয় মেডিক্যাল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব শুরু

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:৪২

‘মননে তারুণ্য, ধমনীতে যুক্তি, সেবার আবেশেই, মিলবে মুক্তি ’- এই শ্লোগানে ২৮ জুলাই (শুক্রবার) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ-এ দুদিনব্যাপী বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। উপমহাদেশের মধ্যে মেডিক্যাল শিক্ষার্থীদের সর্ববৃহৎ এ আয়োজন ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি – শসোমেক জাতীয় মেডিক্যাল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩। ’

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ যৌথভাবে আয়োজন করে  ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি – শসোমেক জাতীয় মেডিক্যাল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩। বিশাল এই আয়োজনে সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ –এর  শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, সম্মানিত শিক্ষকবৃন্দসহ প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এই আয়োজনের ১ম দিনে সকালের অধিবেশনে ছিল বর্ণাঢ্য র‍্যালি। এটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এরপর ৯টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিহেলথ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, বিসিএস হেলথ ক্যাডার এ্যাসোসিয়েশনের সভাপতি এবং ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি – শসোমেক জাতীয় মেডিক্যাল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব-২০২৩-এর সমন্বয়ক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা, এবং আয়োজনের চিফ কনভেনর ডা. সুকন্যা প্রীতি ঊষা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ –এর অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম।

ইত্তেফাক/এআই